রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে হত্যা মামলা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা ও মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ১৪ অক্টোবর ভোরে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল হোসেন চণপাড়া এলাকার রতন হাওলাদারের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) এ কে এম মাহবুবুল আলম জানান, গত ৬ মাস আগে ফেনসিডিলসহ রুবেল হোসেনকে আটক করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত ২ বছরের সাজা প্রদান করে। পরে জামিনে বের হয়ে এসে আর হাজির হয়নি। পরে গত মার্চ মাসে চণপাড়ার আলোচিত মনির হত্যা মামলার এজাহারভুক্ত আসামী রুবেল হোসেনকে শুক্রবার গভীর রাতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 9   +   7   =