রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন

নির্যাতন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে স্বামীকে জুয়া খেলায় বাঁধা ও দাবীকৃত যৌতুকের টাকা না দেওয়ায় তাছলিমা বেগম নামে সাত মাসের অন্ত:সত্ত্বা এক গৃহবধূকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ গৃহবধূ রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

গৃহবধূ তাছলিমা অভিযোগ করেন, গত ৯ বছর আগে ভায়েলা এলাকার আবু হানিফের ছেলে সাদ্দাম ওরফে জীবনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারে তার স্বামী একজন জুয়ারী। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে সাউদা আক্তার নিহা নামে এক কন্যা সন্তানের জন্ম হয়। বেশ কিছুদিন ধরে তার স্বামী তার কাছে ২ লাখ টাকা যৌতুক দাবী করে আসছিল কিন্তু তিনি তা দিতে অস্বীকার করেন। এছাড়াও প্রায় সময়ই তার তিনি তার স্বামী সাদ্দামকে জুয়া খেলতে নিষেধ করতেন। বৃহস্পতিবার সকালে যৌতুকের টাকার জন্য স্বামী সাদ্দাম তাকে পিটিয়ে আহত করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT