বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ইউএনও এর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

বন্দরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকারের হস্তক্ষেপে কল্পনা আক্তার (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মালামত এলাকায় গিয়ে তিনি এ বিয়ে বন্ধ করেন।

জানা গেছে, কল্পনা কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) ছিল তার বিয়ে। বৃহস্পতিবার গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে সেখানে হাজির হন ইউএনও। সঙ্গে ছিলেন ধামগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম আহম্মেদ, ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর আমজাদ হোসেনসহ এলাকার লোকজন।

ইউএনও শুক্লা সরকার বলেন, ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিয়ে বন্ধ করে দেই।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

06 February 2020

বন্দরে ইউএনও এর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

www.narayanganjbarta24.com