রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে আহত

পিটিয়ে আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন রাসেল মিয়া (২৪) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার মুশুরী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের বাবা রুহুল আমিনের থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, শনিবার সকালে দক্ষিন নবগ্রাম এলাকার স্থানীয় আরিফের দোকানের সামনে রাসেল মিয়াকে তার প্রতিপক্ষ রাসেল মিয়া অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এর জের ধরে শনিবার দুপুরে মুশুরী যাওয়া পথে রোবেল মিয়া, কামরুল মিয়া, হৃদয় মিয়াসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রাসেল মিয়ার পথরোধ করে এলোপাথারিভাবে পেটাতে থাকে।

এক পর্যায়ে তারা লোহার রড দিয়ে রাসেল মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন। রাসেল মিয়ার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT