রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিনামুল্যে হজ্ব প্রশিক্ষণ

বিনামুল্যে হজ্ব প্রশিক্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া আলহাজ্ব লায়ন মোজাম্মেল হক ভুইয়া কারিগরি স্কুল এন্ড কলেজ মাঠে  হজ্ব গমনেচ্ছুকদের বিনামূল্যে হজ্ব প্রশিক্ষণ দেয়া হয়েছে। শনিবার দিনব্যাপী হজ্বের কার্যক্রম সঠিক ও সহজ ভাবে করতে পারে সেই লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও মারুফ শারমিন স্মৃতি সংস্থার উদ্যোগে এ প্রশিক্ষন দেয়া হয়।

রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, কালিগঞ্জ, মাধবদী, নরসিংদী, বন্দরসহ বেশ কয়েকটি উপজেলা থেকে হজ্ব গমনেচ্ছুকারীরা প্রশিক্ষণে অংশগ্রহন করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন, মারুফ শারমিন স্মৃতি সংস্থ্যার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব লায়ন মোজাম্মেল হক ভুইয়া, সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান ভুইয়া, আলহাজ্ব জিয়াউল হক খাঁন, আলহাজ্ব শওকত আলী।

About the author

SOFT PRO IT