রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ব্যাটারি কারখানাসহ ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে এসকিউ নামের একটি চায়না ব্যাটারি কারখানাসহ ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ উপজেলার দাউদপুর ও গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বালিগাও এলাকায় এ অভিযান চলে।

নৌ পরিবহণ মন্ত্রনালয়ের উপসচিব এস এম হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে উক্ত অভিযানটি পরিচালিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য, উচ্ছেদ কর্মী, একটি ভেকু ও উচ্ছেদকারী জাহাজ ছিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, উচ্চ আদালতের নির্দেশে নদী অবৈধ দখলমুক্ত অভিযান চলমান রয়েছে। নদী দখলদাররা যত প্রভাবশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না।

About the author

SOFT PRO IT