সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

কাঁচপুরে লিটন খাঁনের উদ্যোগে শেখ ফজলুল হক মনির জন্মদিন পালন

কাঁচপুরে লিটন খাঁনের উদ্যোগে শেখ ফজলুল হক মনি’র জন্মদিন পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়ন যুবলীগের প্রধান কার্যালয়ে সোনারগাঁ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটনের উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি এর ৮১তম জন্মদিন পালন করা হয়েছে।

৪ ডিসেম্বর (বুধবার) বিকেলে উক্ত অনুষ্ঠানে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন ও কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি হাজী মান্নান মিয়া উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

তাছাড়া এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মতিউর রহমান ও আরমান আহম্মেদ মেরাজ, সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, সোনারগাঁও পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহম্মেদ, কাঁচপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হাজী জামান, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, যুবলীগ নেতা জনি খাঁন ও আকিব, স্বেচ্ছাসেবক লীগ নেতা এরশাদ ভূঁইয়া ও সেলিম, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল্লাহ বাদল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 December 2019

কাঁচপুরে লিটন খাঁনের উদ্যোগে শেখ ফজলুল হক মনির জন্মদিন পালন

www.narayanganjbarta24.com