রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ফেন্সি ও ইয়াবা সম্রাট আমিনুল গ্রেফতার

রূপগঞ্জে ফেন্সি ও ইয়াবা সম্রাট আমিনুল গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ফেন্সি ও ইয়াবা সম্রাট আমিনুলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৯ টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিনুল বরপা এলাকার তোফাজ্জল হোসেন ভুইয়ার ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক এএসআই আনিছুর রহমান জানান, গ্রেফতারকৃত আমিনুল ইসলাম একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে রূপগঞ্জ, আড়াই হাজারসহ বেশ কয়েকটি থানায় ফেন্সিডিল ও ইয়াবা পাইকারীভাবে বিক্রি করে আসছে। গত ১ মাস  আগে রূপগঞ্জ থানায় তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগে মামলা হয়। ওই মামলায় সে পলাতক আসামী ছিল। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে ১০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, তার বিরুদ্ধে রূপগঞ্জ ও আড়াই হাজার থানায় ইয়াবা ও ফেন্সিডিল বিক্রির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT