রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে লাশ হলেন প্রেমিকা

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রেমিকা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে প্রেমিকসহ আরো দুইজন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায়।

নিহত মোরশেদা আক্তার নরসিংদীর কান্দাইল ইউপির ছোট বোনাইদ এলাকার শওকত আলীর মেয়ে ও স্থানীয় পাচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

কাচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাফ্ফর হোসেন জানান, মোরশেদা বাড়ি থেকে কলেজ যাওয়ার কথা বলে একই এলাকার আনোয়ার হোসেনের সঙ্গে বেড়াতে যায়। ভুলতা থেকে অটোযোগে পূর্বাচলের দিকে রওনা দেয়। এশিয়ান হাইওয়ে সড়কে কালাদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোরশেদা মারা যান। এসময় আনোয়ার হোসেন ও অটোচালক হাসান মিয়া গুরুত্বর আহত হয়।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করেছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 December 2019

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে লাশ হলেন প্রেমিকা

www.narayanganjbarta24.com