নারী রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে নবনির্বাচিত নারী মেয়র হাসিনা গাজীকে গণসংবর্ধনা

রূপগঞ্জে নবনির্বাচিত নারী মেয়র হাসিনা গাজীকে গণসংবর্ধনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা  ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নব-নির্বাচিত মেয়র হাসিনা গাজীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৫ই মার্চ শুক্রবার তারাবো পৌরসভা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে রূপসী নিউ মডেল স্কুলের মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাহ জাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, বিসিবি, যমুনা ব্যাংক ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামীলীগ নেতা গোলাম রসুল কলি, আব্দুল আজিজ, তাবিবুল কাদির তমাল, আলহাজ্ব হাবিবুর রহমান, ফিরোজ ভুঁইয়া ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন প্রমুখ।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে তারাবো পৌরসভার নবনির্বাচিত মেয়র হাসিনা গাজীর হাতে সম্মাননা পদক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে পরিশেষে বাংলাদেশ রেডিও টেলিভিশনের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনাঅনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

About the author

SOFT PRO IT