নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গুরুত্বর অসুস্থ ছাত্রলীগের সাবেক সভাপতি সানি, দোয়া কামনা

গুরুত্বর অসুস্থ ছাত্রলীগের সাবেক সভাপতি সানি, দোয়া কামনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি। ৪ঠা মার্চ বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে বাসায় চিকিৎসকের তত্বাবধায়নে রয়েছেন সানি।

এদিকে, শেখ সাফায়েত আলম সানির সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন তার বড় ভাই বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল। ছোট ভাইয়ের দ্রুত আরোগ্য লাভে সকলের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে সানি বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। সেই যন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। এছাড়াও পরিবারের পক্ষ থেকে সানির রোগমুক্তিতে শুক্রবার বাদ জুম্মা দেওভোগ বায়তুস শরীফ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, শেখ সাফায়েত আলম সানি সাবেক নারায়ণগঞ্জ পৌরসভার সফল কমিশনার, শহর আওয়ামী লীগের সহ সভাপতি ও বিশিষ্ট হোসিয়ারী ব্যাবসায়ী মরহুম শেখ নিজাম আলম সাহেবের ৪র্থ ছেলে। তার বড় ৩ ভাইয়ের মধ্যে শেখ নাজমুল আলম সজল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক এবং ২৬ ও ২৭নং লক্ষ্মী নারায়ণ বালক-বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি। দ্বিতীয় ভাই শেখ মাহাবুবুল আলম চঞ্চল নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং তৃতীয় ভাই শেখ সাইফুল আলম টুটুল বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক।

About the author

SOFT PRO IT