রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি লিটন গ্রেফতার

রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি লিটন গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি লিটনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-১১ এর উপ-পরিচালক তালুকদার নাজমুছ সাকিব জানান, ভোরে ঢাকার কেরানীগঞ্জ কদমতলী এলাকায় অভিযান চালিয়ে শিশু ধর্ষণ মামলার আসামি লিটনকে গ্রেফতার করা হয়।

লিটন রূপগঞ্জের শান্তিনগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে ও শিশু ধর্ষণ মামলার একমাত্র এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গ্রেফতার লিটনকে জিজ্ঞাসাবাদ, মামলার এজাহার পর্যালোচনা ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম ১০ বছরের শিশু। ভিকটিম পরিবারের সঙ্গে শান্তিনগর এলাকায় বসবাস করে আসছিল। গত ২২ সেপ্টেম্বর বিকেলে ভিকটিম তার বাসার পাশের বালুর মাঠে খেলাধুলা করার সময় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করেন লিটন। পরে কাউকে কিছু না বালার জন্য ভিকটিমকে হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেন আসামি। পরবর্তীতে ভিকটিম বাড়ি এসে ব্যথায় চিৎকার করলে আশপাশের বাড়ির লোকজন চলে আসলে লিটন পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

About the author

SOFT PRO IT