সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে পুলিশি অভিযানে গ্রেফতার-৪৯

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ৪৯ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযানে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ২০ জনকে গ্রেফতারের পর দুটি নারী ও শিশু নির্যাতন, ১৩ টি মাদক এবং ৯ টি অন্যান্য মামলা দায়ের করা হয়। অভিযানে ৪৬৬ পিস ইয়াবা, ১৩ গ্রাম হেরোইন এবং ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে, জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানায় ১৪ জন, সিআর মামলার পরোয়ানায় ১১ জন, সাজাপ্রাপ্ত আসামি ৩ জন ও ৩৪ ধারায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 September 2019

নারায়ণগঞ্জে পুলিশি অভিযানে গ্রেফতার-৪৯

www.narayanganjbarta24.com