রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে মাঃ শহিদ মোল্লা (৩৫) ও মণির হোসেন (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার তারাব পৌরসভার রূপসী ও চনপাড়া এলাকা থেকে এই দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ শহিদ মোল্লা রূপসী ভুইয়া বাড়ির মৃত আব্দুল সামাদ মোল্লার ছেলে ও মোঃ মণির হোসেন চনপাড়া এলাকার মৃত আয়নাল বেপারীর ছেলে ।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাক আহমেদ জানান, মোঃ শহিদ মোল্লা দীর্ঘদিন ধরে উপজেলার রূপসী গন্ধর্বপুরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছে। সোমবার ভোররাতে রূপসী ননী বাবুর টেক্সটাইল মিলের সামনের রাস্তায় মাদক বিক্রি করার সময় ২১ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। অপর দিকে মোঃ মণির হোসেনকে চনপাড়া এলাকা থেকে ২২ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতেদর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 1   +   6   =