রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ইমদাদুল হক দুলাল ) : নিজ আঙ্গিনা পরিস্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি ও পরিবেশ রাখি পরিস্কার বন্ধ করি মশার বিস্তার এবং বিদ্যালয়ের চারপাশ পরিস্কার রাখব বার মাস এ ধরনের স্লোগান সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এরাকার হাজী নুরউদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

৫ আগস্ট সোমবার বেলা ১১ টার দিকে হাজী নুরউদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক বাবু জওহর লাল ঘোষ, সিনিয়র শিক্ষক বাবুল হোসেন, জসিম উদ্দিন, বাবু রঞ্জন, ছালেহা, তৈয়বুর, শাহ আলম সহ স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

About the author

SOFT PRO IT