নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ এবং জেলা পুলিশের উদ্যোগে যৌথ ভাবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা ও পরিষ্কার পরিছন্নতার কার্যক্রম শুরু করা হয়েছে। ৫ আগস্ট সোমবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ শহরের বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার কার্যক্রম উদ্বোধন করা হয়।
পরিষ্কার পরিছন্নতায় অংশগ্রহনকালে সংক্ষিপ্ত বক্তব্যকালে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে এবং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম ( বার) নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাট এলাকায় উপস্থিত হলে এসময় বিআইডব্লিউটিএ এর যুগ্ন-পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন ।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ন-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মো: শহীদুল্লাহ, সহকারি পরিচালক এহতেশামুল পারভেজ সহ জেলা পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

