রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ডাকাত শহিদুল্লাহর তিন সহযোগী গ্রেফতার

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত শহিদুল্লা শহিদের প্রধান তিন সহযোগী ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজেলার তারাব পৌরসভার রূপসী কামাল নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বরাব এলাকার আনোয়ার হোসেনের ছেলে শহিদুল ইসলাম শান্ত, দিঘলিয়ার টেক এলাকার সোনা মিয়ার ছেলে সুমন, কালাদী এলাকার মিজানুর রহমানের ছেলে শামীম সরকার।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) জসিম উদ্দিন জানান, মঙ্গলবার ভোর রাতে ঢাকা সিলেট মহাসড়কের রূপসী কামাল নগর এলাকার কাঠাল বাগানের ভিতরে একটি ঝুপরিতে বসে ওই ৩ ডাকাত ডকাতির প্রস্তুতি নেয়। পুলিশ তাদের ধাওয়া করলে শহিদুল্লাহ শহিদের তিন সহযোগী পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 7   +   5   =