নারায়ণগঞ্জ রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার, চোর গ্রেফতার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিদার পাঠান (২৪) নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারী শনিবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে চোরসহ প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দিদার পাঠান চাঁদপুর জেলার কচুয়া উপজেলার অভয়নগড় পাঠানবাড়ী এলাকার কবির হোসেন পাঠানের ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, গত শুক্রবার সকালে বেড়ানোর কথা বলে রাজধানীর উত্তরা এলাকার আখি রেন্টএকার থেকে যাত্রীবেসে একটি প্রাইভেটকার ভাড়া নেন দিদার পাঠান। পরে প্রাইভেটকারটি নিয়ে রূপগঞ্জের জিন্দা পার্কে আসেন। সেখানে চালক মিজান মিয়া প্রাইভেটকারটি রেখে চা পান করতে যান। এ সুযোগে যাত্রীবেসী চোর দিদার পাঠান প্রাইভেটকারটি চুরি করে পালিয়ে যায়। পরে চুরির বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গোলাকান্দাইল গরুরহাট এলাকা থেকে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধারসহ চোর দিদার পাঠানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 8   +   9   =  

14 February 2016

রূপগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার, চোর গ্রেফতার

www.narayanganjbarta24.com