রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রূপগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দী এলাকায় ওয়ারেন্ট ভুক্ত একাধিক মামলার আসামি রহিম মেম্বার ওরফে রহিম শেখ(৩৫) নামের বিস্ফোরক ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন ভূলতা ফাঁড়ির পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দী গ্রামের তমিজুদ্দিনের ছেলে রহিম মেম্বার ওরফে রহিম শেখ। তার বিরুদ্ধে একাধিক মামলা, বিস্ফোরক, মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ভূলতা ফাঁড়ির ইনচার্জ রফিকুল হক জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্টসহ বিস্ফোরক ও মাদক বিক্রির অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।

About the author

SOFT PRO IT