নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গার্লস অব নারায়ণগঞ্জ এর দুই দিন ব্যাপী ঈদ মেলা উদ্বোধন

গার্লস অব নারায়ণগঞ্জ’র দুই দিন ব্যাপী ঈদ মেলা উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয় গ্রুপ (গার্লস অব নারায়ণগঞ্জ) এর দুই দিন ব্যাপী ঈদ মেলা উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মিনী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা আক্তার লিপি ওসমান। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে চাষাড়ার গ্র্যান্ড হল রেস্তোরায় এ মেলার উদ্বোধন করেন।

এসময় লিপি ওসমান বলেন, যখন শুনি মেয়েরা কোনো বিষয়ে সফলতা পেয়েছে তখন মনে হয় আমরাও পারি, আমরাও পারবো।narayanganjbarta24.comগ্রুপের মেয়েদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা নিজেদের ও অন্যান্যদের জন্য একটি প্লাটফর্ম তৈরি করেছো। ফেসবুক তোমাদের হাতের মুঠোয়, স্বাধীনতা তোমাদের হাতের মুঠোয়। আমি আশা করবো তোমরা এই প্লাটফর্মের সঠিক ব্যবহার করবে।

এ সময় উপস্থিত ছিলেন, গার্লস অব নারায়ণগঞ্জের এডমিন রুবাইয়া জুলকার খান, তানমুন তাজরীন, মডারেটর তাসনিম আক্তার আশা, সুরাইয়া জেনী, সাদিয়া জাহান চেরী ও মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাগণ।

উল্লেখ্য, দুই দিন ব্যাপী এই মেলায় রয়েছে বিভিন্ন পণ্যের মোট ৩০টি স্টল। ২৯ এপ্রিল ও ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা।

About the author

SOFT PRO IT