রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ইয়াবাসহ আয়নাল মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার রূপসী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আয়নাল মোল্লা রূপসী মোল্লা বাড়ির বাদশা মোল্লার ছেলে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক নাজিমউদ্দিন জানান, আয়নাল দীর্ঘদিন ধরে রূপসী, কাহিনা, গন্ধর্বপুর, সুইজগেট এলাকা ইয়াবার ব্যবসা করে আসছে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 September 2019

রূপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.narayanganjbarta24.com