নারী বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আসছে পুজোয় এক পর্দায় মিমি-শুভশ্রী-নুসরাত

আসছে পুজোয় এক পর্দায় মিমি-শুভশ্রী-নুসরত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বরফ গলছে মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মধ্যে। এক সময়ে রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন মিমি। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। অন্যদিকে বিয়ে করে সুখে সংসার করছেন রাজ ও শুভশ্রী। এক পর্দায় তো দূরের কথা। দীর্ঘ সময় কথাও বন্ধ ছিল মিমি ও শুভশ্রীর। কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছে সমীকরণ।

সম্প্রতি একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজও করেছেন মিমি ও শুভশ্রী। একই পর্দায় দেখা যাচ্ছে নুসরাত জাহানকেও। দুর্গা পুজো উপলক্ষে তৈরি এই বিজ্ঞাপনী গানে তিন নায়িকাকেই শাড়িতে দেখা যাচ্ছে।

এই বিজ্ঞাপনটির পরিচালনা করেছেন স্বয়ং রাজ চক্রবর্তী। গানটির পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। এই গানের টিজার মুক্তি পেল ১৫ সেপ্টেম্বর রবিবার। খুব শীঘ্রই পুরো গানটি মুক্তি পাবে। তবে তিন নায়িকাকে এক ফ্রেমে দেখে খুশি তাঁদের ভক্তরা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি পরিণীতা। এই ছবিতে শুভশ্রীর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শকরা। এই মুহূর্তে তিনি তাঁর পরবর্তী ছবি গর্ভধারিনী নিয়ে ব্যস্ত। অন্যদিকে মিমি চক্রবর্তী এই মুহূর্তে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলের কাজ নিয়ে ব্যস্ত। এই চ্যানেলে তাঁর গাওয়া প্রথম সিঙ্গল মুক্তি পাবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 September 2019

আসছে পুজোয় এক পর্দায় মিমি-শুভশ্রী-নুসরাত

www.narayanganjbarta24.com