রূপগঞ্জ র্অথনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে জখম

রূপগঞ্জে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি, ইমদাদুল হক দুলাল ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় আওয়ামীলীগ সভাপতিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ১৭ই এপ্রিল শনিবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকায় এই ঘটনা ঘটে।

আহতের ছেলে খাইরুল ইসলাম জানান, তার পিতা আব্দুস সোবহান দাউদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওমালীগের সভাপতি। তার পিতার কাছ থেকে দেড় বছর আগে একই এলাকার বিএনপি নেতা জামান মিয়া ১ লাখ টাকা ধার নেয়। শনিবার রাতে আব্দুস সোবহান জামান মিয়ার কাছে তার পাওনা টাকা দাবী করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে জামান মিয়া ও তার সহযোগী সোহেল, ফয়সালসহ অজ্ঞাতনামা ৫/৬ জন  রাতে আব্দুস সোবহানের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর শুরু করে। বাঁধা দেয়ায়  আব্দুস সোবহানকে কুপিয়ে জখম করে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত আব্দুস সোবহানকে  রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ থানার (ভারপ্রাপ্ত ) ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, এ ঘটনায়  মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 April 2021

রূপগঞ্জে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে জখম

www.narayanganjbarta24.com