জাতীয় সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মার্কেট খুলে দেওয়ার দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি

মার্কেট খুলে দেওয়ার দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : আগামী ২২ই এপ্রিল থেকে সারাদেশের মার্কেট, দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খু্লে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ১৮ই এপ্রিল রবিবার নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সেই সঙ্গে ঈদের আগে ঋণ প্রণোদনা হিসেবে সরকারের কাছে ৪৮ হাজার ৩৫৪ কোটি টাকা দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সরকার সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে এর আগে গত ৪ এপ্রিল। পরদিন থেকেই দোকানপাট খুলে দেওয়ার দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এছাড়া গত ৬ই এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে স্বাস্থ‌বি‌ধি মান‌বো দোকানপাট খুল‌বো এমন বিভিন্ন স্লোগা‌নকে সামনে রেখে দোকান খু‌লে দেয়ার দাবী‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ ক‌রে‌ছে নারায়ণগ‌ঞ্জের বস্ত্র ব্যবসায়ী ও সকল ‌রে‌ডি‌মেট দোকান মা‌লিক ব্যবসায়ী ও শ্রমিকরা। এ সময় অবিলম্বে দোকান খোলার অনুমতি না দিলে, নিজেরাই নিজেদের মতো করে দোকান খোলা রাখবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

এদিকে ব্যবসায়ীদের আন্দোলনের মুখে ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলার অনুমতি দেয় সরকার। প্রথম দফায় ঢিলেঢালা লকডাউন পালনের পর ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী আবার এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হবে ২১ এপ্রিল রাত ১২ টায়।

তাছাড়া এদিকে দ্বিতীয় দফার কঠোর লকডাউন শেষ হওয়ার আগেই এর সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা হচ্ছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 April 2021

মার্কেট খুলে দেওয়ার দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি

www.narayanganjbarta24.com