রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে আওয়ামীলীগের নির্বাচনী অফিস উদ্বোধন

রূপগঞ্জে আওয়ামীলীগের নির্বাচনী অফিস উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ৭টি নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। জানা যায়, গত পাঁচ দিনে  গোলাকান্দাইল ইউনিয়নের ১, ৩, ৪, ৬ ও ৮নং ওয়ার্ডে মোট ৭টি নির্বাচনী অফিস পৃথক পৃথক ভাবে উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য কামরূল হাসান তুহিন, থানা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া, ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: আলী আকবর, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান চৌধুরীসহ আওয়ামীলীগ  ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) আওয়ামী লীগ সরকারের উন্নয়ণ ও উন্নয়নের কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরতে দলীয় ভাবে প্রচার ও প্রচারনায় নেমেছে তারা। আর এর ধারাবাহিকতার অংশ হিসাবেই গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গ সংগঠন এ ধরনের উদ্যোগ নিয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

20 September 2018

রূপগঞ্জে আওয়ামীলীগের নির্বাচনী অফিস উদ্বোধন

www.narayanganjbarta24.com