অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গজারিয়ায় শিক্ষার্থীদের ৩ দফা দাবীতে মানববন্ধন

গজারিয়ায় শিক্ষার্থীদের ৩ দফা দাবীতে মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো. রাব্বী সরকার ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় অংশে নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে ৩ দফা দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল  ৮ থেকে ৯ টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চর বাউশিয়া এলাকায় শান্তি পূর্ণ ভাবে মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা দাবী করেন, দাউদকান্দি থেকে ভবেরচর পর্যন্ত আধুনিক যুগ উপযোগি অভ্যন্তরিন সার্ভিস চালু করতে হবে এবং নিরাপদ যাতায়ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যৌক্তিক ভাড়া ব্যবস্থা প্রর্বতন ও শিক্ষার্থীদের জন্য হাফপাশ ভাড়া নীতি কার্যকর করতে হবে। লাইসেন্সহীন চালক ও ফিটনেসহীন গাড়ি নিষিদ্ধ করতে হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

20 September 2018

গজারিয়ায় শিক্ষার্থীদের ৩ দফা দাবীতে মানববন্ধন

www.narayanganjbarta24.com