প্রধান খবর রূপগঞ্জ সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তি মৃতদেহ উদ্ধার

Written by SOFT PRO IT

নারাণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত (৩৮) ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর সকালে উপজেলার ভোলাব ইউনিয়নের ব্রাক্ষনখালী সি এন জি ষ্ট্যান্ডের রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করা হয়।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এস আই) সেলিম রেজা জানান, স্থানীয় এলাকাবাসী অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্রাক্ষনখালী সি এন জি ষ্ট্যান্ডের ৩০০ ফুট রাস্তার পাশে একটি ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। তাৎখনিকভাবে নাম পরিচয় জানা যায়নি। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে বলেও জানান এস আই।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 8   +   5   =