রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে শীতলক্ষা নদীর মুড়াপাড়া বাজার ঘাট ও কায়েতপাড়ার বাউলিয়াপাড়া ঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

গ-সার্কেল পুলিশ সুপার মাহিন ফরাজি জানান, বুধবার দুপুরে শীতলক্ষা নদীর মুড়াপাড়া ইউনিয়নের বাজার ঘাট ও কায়েতপাড়া ইউনিয়নের বাউলিয়াপাড়া ঘাট এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ দুইটি উদ্ধার করে। ময়নাদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 March 2020

রূপগঞ্জে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com