জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ১ জনের মৃত্যু

বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ১ জনের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : দেশে প্রথম করোনায় আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ১৮ মার্চ বুধবার বিকাল ৩টায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, আমাদের জন্য একটি দু:সংবাদ আছে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭০ বছর। তিনি করোনা রোগীর সংস্পর্শে এসে মৃত্যুবরণ করেছেন। এছাড়া তিনি ডায়েবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তিনি আজকে মৃত্যুবরণ করেছেন।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বেশির ভাগ দেশ থেকে আসা বন্ধ হয়ে গেছে। নতুন করে ৪ জনসহ দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে একজন মহিলা, বাকি ৩ জন পুরুষ।

আইইডিসিআর পরিচালক বলেন, হটলাইন নিয়ে অভিযোগ রয়েছে। আমরা এই ব্যবস্থাটিকে সহজ করার জন্য ইমেইল এবং ফেসবুকে চালু করেছি। আপনারা মেসেজ করে জানাতে পারেন। এছাড়াও করোনা সংক্রান্ত অ্যাপ চালু করা হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 March 2020

বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ১ জনের মৃত্যু

www.narayanganjbarta24.com