রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জের শীতলক্ষ্যায় ৯ টি ইটভাটার অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জের শীতলক্ষ্যায় ৯ টি ইটভাটার অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ৫ম দফায় প্রথম দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালত। ১২ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে উপজেলার খৈসাইর এলাকার শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা ৯টি ইটভাটার অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া জব্দকৃত মালামাল মোট ৮ লাখ ৮১ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মো: শহীদুল্লাহসহ বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া একটি ভেকু, জাহাজ অগ্রপথিক, একটি টাগবোট, একটি স্পীডবোট, বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য, উচ্ছেদ কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা মোরশেদের মালিকানাধীন ট্রিপল সেভেন ব্রিকফিল্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জব্দকৃত মালামাল ১ লাখ ৩৮ হাজার টাকায় নিলামে বিক্রি, বিল্লাল হোসেনের মালিকানাধীন এমআরএম ব্রিকফল্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জব্দকৃত মালামাল ৮৪ হাজার টাকায় নিলামে বিক্রি, আওলাদ হোসেনের মালিকানাধীন এম এস কে ব্রিকফিল্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জব্দকৃত মালামাল ৩৮ হাজার টাকায় নিলামে বিক্রি, হারুন ইউসুফ বুলবুলের মালিকানাধীন  এইচইউবি ব্রিকফিল্ড ও এনবিএম ব্রিকফিল্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জব্দকৃত মালামাল ১ লাখ ৫০ হাজার টাকায় নিলামে বিক্রি, আবুল বাশার রতনের মালিকানাধীন এমএসবি ব্রিকফিল্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জব্দকৃত মালামাল ৯৬ হাজার টাকায় নিলামে বিক্রি, শাওনের মালিকানাধীন এএবি ব্রিকফিল্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জব্দকৃত মালামাল ১ লাখ ৩৮ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। এছাড়া লে. কর্ণেল (অব) ফয়জুল আকবরের মালিকানাধীন হানজালা টেক্সটাইলের পাঁকা দেয়াল, টিনশেড ঘরসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জব্দকৃত মালামাল ১ লাখ ২৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। পরে বেলদি এলাকায় রেডিয়েন্ট শিপইয়ার্ডের সেমিপাকা টিনশেড ঘর, এস এস ফুডের কারখানা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 November 2019

রূপগঞ্জের শীতলক্ষ্যায় ৯ টি ইটভাটার অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

www.narayanganjbarta24.com