বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে একরামপুর প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বন্দরে একরামপুর প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের বন্দরে ৪৮ নং একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় নাসিক ২৩নং ওয়ার্ড এর তালতলা এলাকাস্থ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন আহমেদ দুলাল প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব চাঁন মিয়া। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন নাসিক ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন।

এছাড়া অনুষ্ঠানে বিদায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উপদেশ মুলুক বক্তব্য রাখেন বিশেষ অতিথি বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মাসুদ। এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, একরামপুর ইস্পাহানী জামে মসজিদের সভাপতি মোঃ নুরুল ইসলাম (টেলু), সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্দর থানা শাখার প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও বন্দর কলোণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম, অত্র বিদ্যালয়ের এস এম সি কমিটির সহ-সভাপতি নবী আউয়াল দেওয়ান, সদস্য শরিফ হাসান চিশতী, সানজিদা খানম স্বপ্না, যুবলীগ নেতা মো: মাসুম, শেখ মমিন, মাকসুদ, হোসেন, বাবু, ছাত্রলীগ নেতা মো: অপুসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 November 2019

বন্দরে একরামপুর প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

www.narayanganjbarta24.com