রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত

রূপগঞ্জের যুবলীগ কর্মীর লাশ জয়দেবপুরে উদ্ধার

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে তানভীর নামে এক যুবলীগ কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

স্থানীয়রা জানান, যুবলীগ কর্মী জাহিদ হাসান তানভীর (২২) রুপগঞ্জ উপজেলার ইসলামবাগ কালী এলাকার মো. জয়নাল আবেদিনের ছেলে। সে গোলাকান্দাইল এলাকায় কোয়ালিটি ডিব্বা মিলে ট্রাকে হেলপারের চাকুরী করতেন। গত শনিবার বাড়ির থেকে বের হয়ে কাজে যায় সে, পরে সে গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় ডিববা ডেলিভারী দিতে যায় বলে জানা যায়। গত তিনদিনে সে ফিরে আসেনি। ফিরে এসেছে তার অর্ধগলিত লাশ। এভাবেই কথা বলেন জাহিদের বাবা জয়নাল আবেদিন।

তিনি জানান, তানভীরকে কয়েকদিন আগে রাজন নামে গাড়ীর অন্য হেলপার গুম করার হুমকি দিয়েছিল। সেই আমার ছেলে তানভীরকে মেরে ফেলেছে। আমি তাদের ফাঁসির দাবী জানাই। তানভীরের গলায় শ্বাসরোধ করে হত্যা করার চিহ্ন দেখা গেছে। তবে ট্রাকের হেলপার রাজন ও ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে বলে জানা গেছে।

About the author

SOFT PRO IT