নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আ‌ন্দোলনরত তোলারাম কলেজের ছাত্রের উপর পিকআপ চালালো ড্রাইভার

আ‌ন্দোলনরত তোলারাম কলেজের ছাত্রের উপর পিকআপ চালালো ড্রাইভার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাজধানীর বিমানবন্দরে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাস্তায় নেমে বিক্ষোভ করছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা। সেই দুর্ঘটনায় দায়ীদের ফাঁসি, নিরাপদ সড়কসহ ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে অবরোধ করেছে তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ বুধবার (১ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে শনির আখড়ার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় ছাত্ররা বিভিন্ন যানবাহন থামিয়ে লাইসেন্স দেখতে চায়। লাইসেন্স থাকলে তারা গাড়ি ছেড়ে দেয় আর না থাকলে গাড়ি ভাঙচুর করে।

এক পর্যায়ে একটি পিকআপভ্যানের চালকের লাইসেন্স দেখতে চায় শিক্ষার্থীরা। তখন ওই পিকআপভ্যানের চালক ছাত্রদের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেয়। এ সময় ছাত্ররা সবাই সরে যেতে পারলেও নারায়ণগঞ্জ তোলারাম কলেজের ছাত্র ফয়সাল আহমেদ গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ওই সড়কে কমপক্ষে ৫০টি গাড়ি ভাঙচুর করে। বর্তমানে সেখানে সহস্রাধিক শিক্ষার্থী অবস্থান করছে, যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে।

About the author

SOFT PRO IT