রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জের উন্নয়নে উপজেলা পরিষদের সমন্বয় সভা

রূপগঞ্জের উন্নয়নে উপজেলা পরিষদের সমন্বয় সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ  বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত এলাকার সাবির্ক উন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুঁইয়া।

সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, বিদ্যুৎ সংযোগ, কর্মসংস্থান বৃদ্ধিসহ সার্বিক উন্নয়নের পাশাপাশি মাদক নির্মূল করতে হবে। এছাড়া বাল্য বিয়ে, যৌতুক, এসিড নিক্ষেপ, নারী নির্যাতন, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকান্ডসহ সামাজিক সকল প্রকার ব্যাধি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহŸান জানানো হয়।

About the author

SOFT PRO IT