নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

খেলনার ভিতরে ইয়াবা বিক্রি, সিদ্ধিরগঞ্জে ১৮ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার

খেলনার ভিতরে ইয়াবা বিক্রি, সিদ্ধিরগঞ্জে ১৮ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। ১৫ জানুয়ারি শুক্রবার ভোর ৪ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো, মো. জানু মাল (৩৯), মো. আশরাফুল (৫০), মো. রাজু সরদার (২২), মো. ইসলাম মাল (৩২), মো. তাহিদ হোসেন (২৬), শহিদুল ইসলাম (২৬) ও মোঃ শরৎ আলী। এ সময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৯ হাজার টাকা এবং বিপুল পরিমাণ বাচ্চাদের খেলনা সামগ্রী জব্দ করে র‌্যাব-১১ দল।

১৫ জানুয়ারি বিকালে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান এক সংবাদ প্রেরিত বিবৃতে জানান, গ্রেফতারকৃত আসামীরা সবাই মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা। তারা নারায়ণগঞ্জ ও এর আশে-পাশে বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে বাসা ভাড়া নেয়। ইয়াবা ব্যবসার সুবিধার্থে তারা একেক সময় একেক জায়গায় অবস্থান করে। খেলনা পুতুল ফেরি করে বিক্রয়ের ছলে তারা পুতুলের ভিতর ইয়াবা ভর্তি করে পরিবহণ করতো বলে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ।

র‌্যাবের ওই কর্মকতা আরো জানান, বাস এবং ট্রেনে ফেরি করে বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী বিক্রয় করে আসছিলো। আড়ালে এসব খেলনার ভেতরে থাকে ইয়াবা ট্যাবলেট। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘন ঘন বাসা পরিবর্তন করে ফেরি করে বাচ্চাদের সাধারণ খেলনা সামগ্রী বিক্রয়ের আড়ালে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT