রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রুপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামানকে প্রত্যাহার, নতুন ওসি এম এ হক

রুপগঞ্জ থানার ওসি প্রত্যাহার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নির্বাচন কমিশনের নির্দেশে রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামানকে প্রত্যাহার করেছেন জেলা পুলিশ সুপার।  আর নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন আড়াইহাজার থানার সাবেক ওসি এম এ হক।

উল্লেখ্য, এ বছরের ২৫ ফেব্রুয়ারি রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মো. মনিরুজ্জামান।  রূপগঞ্জ থানার ওসি মো. ইসমাইল হোসেনকে প্রত্যাহার করে ওই স্থানে মো. মনিরুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়। এর আগে তিনি ময়মনসিংহের ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে ওসি এম এ হক কে গত ৫ নভেম্বর আড়াইহাজার থানা থেকে প্রত্যাহার করা হয়।

About the author

SOFT PRO IT