বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরবাসীর ঋণ জীবন দিয়ে হলেও পরিশোধ করবো : আবুল কালাম মুন্সী

বন্দরবাসীর ঋণ জীবন দিয়ে হলেও পরিশোধ করবো : আবুল কালাম মুন্সী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ -৫ (সদর-বন্দর) আসনের প্রার্থী আলহাজ¦ আবুল কালাম মুন্সী বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের বংগশাসন, কুড়িপাড়া, মদনপুর, পারটেক্স এলাকায় হাতপাখার গণসংযোগ করেন। বৃহষ্পতিবার (১৩ ডিসেম্বর) গণসংযোগকালে বন্দরবাসী হাতপাখা মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্্রুতি দেন।

আবুল কালাম মুন্সী বলেন, আপনারা ভোট দিয়ে হাতপাখার বিজয় সুনিশ্চিত করুন আমি আপনাদের ঋণ জীবন দিয়ে হলেও পরিশোধ করবো। গণসংযোগে উপস্থিত ছিলেন, আন্দোলন মহানগর-এর  সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুহাম্মাদ সুলতান মাহমুদ, বন্দর থানার সেক্রেটারী আবুল হাসেম, পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ¦ হাসান ইমাম মুন্সী ও ২৭ নং ওয়ার্ডের সেক্রেটারীসহ নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT