রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রুপগঞ্জে শিশু হত্যার দায়ে বৃদ্ধার ২ দিনের রিমান্ড

রিমান্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( কোর্ট প্রতিনিধি ) : রুপগঞ্জে শিশু হত্যার দায়ে এক বৃদ্ধাকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামান এর আদালতে আসামীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালতের বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড প্রাপ্ত আসামী হলেন, রুপগঞ্জ থানার হাটাব এলাকার মৃত মিরাজ উদ্দিনের ছেলে নুর ইসলাম। রিমান্ডের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশ আসাদুজ্জামান বলেন, মামলার তদন্ত স্বার্থে আসামীদের বিরুদ্ধে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর জমি সংক্রান্তের জের ধরে আনুমানিক দুপুর তিনটার সময় আসামী নুর ইসলাম ও অজ্ঞতনামা ৪/৫ জন আসামী মিলে বাদীর বসত ঘরে ঢুকে বাদীর মেয়ে (৯) কে স্বাসরোধ করে হত্যা করে। পরে এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

About the author

SOFT PRO IT