সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

তোমরা কখনও অহংকার করবে না : শামীম ওসমান

তোমরা কখনও অহংকার করবে না : শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, মা-বাবার খেদমত করলে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা যায়। বাবা-মার দোয়া কারও ওপর থাকলে মনে করবে আল্লাহর রহমত রয়েছে। তাই যাদের মা-বাবা বেঁচে আছে তারা অবশ্যই মা-বাবার খেদমত করবে। এর কোনো বিকল্প নেই।

অহংকারীদের আল্লাহ পছন্দ করেন না উল্লেখ করে তিনি বলেন, তোমরা কখনও অহংকার করবে না। সর্বদা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে। দেশকে ভালোবাসবে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ঐতিহাসিক মাদানীনগর মাদরাসার মসজিদের ভিত্তিপ্রস্তুর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় মাদরাসার ছাত্রদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল কাউন্সিলর-২ মতিউর রহমান মতি, মাদরাসার মুহাদ্দিস মুফতি বশির উল্যাহ, নাসিক কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান, নাসিক কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল প্রমুখ।

About the author

SOFT PRO IT