নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যাত্রীবেশী ছিনতাইকারীর হাতে বন্দরে রিকশা চালক খুন

যাত্রীবেশী ছিনতাইকারীর হাতে বন্দরে রিকশা চালক খুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে যাত্রীবেশে ছিনতাইকারীর হাতে মো. সাদেক হোসেন (৪৫) নামের এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে খুন  করা হয়েছে। ১৭ই ফেব্রুয়ারি বুধবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি-কুড়িয়াভিটা সংযোগ সড়কের একটি রাস্তায় এই হত্যার ঘটনাটি ঘটেছে। নিহত অটোরিকশা চালক মো. সাদেক হোসেন বন্দর নবীগঞ্জ তিনগাঁও এলাকার মোঃ দীল মোহাম্মদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকায় এক অটোরিকশা চালকের লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। নিহতের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায়।

About the author

SOFT PRO IT