নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে মহিলা পরিষদ জেলা শাখার লিফলেট বিতরণ

ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে মহিলা পরিষদ জেলা শাখার লিফলেট বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা শাখার দ্রুত বিচার করে ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে হবে বিষয়ক লিফলেট বিতরণ ও পোস্টারিং কার্যক্রম  ১৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টার সময় উদ্বোধন করেন জেলার সভাপতি লক্ষ্মী চক্রবর্তী।

সংগঠনের সাবেক সভাপতি, নারী আন্দোলনসহ  সকল প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব হেনা দাসের কর্মস্থল নারায়ণগঞ্জ গার্লস স্কুল ও কলেজে লিফলেট বিতরণ ও পোষ্টারিং এর মাধ্যমে এ কর্মসুচী শুরু হয় এবং সংগঠন কার্যালয়, আইন কলেজ, হোসিয়ারী সমিতি, অফিসার্স ক্লাব, বুলবুল ললিতকলা একাডেমী, মেট্রোহল ও আমলাপাড়া মোড় প্রভৃতি স্থানে পোষ্টারিং ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, সদস্য সুমী সরকার। পর্যায়ক্রমে শহরের সকল গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসুচী পালন করা হবে।

About the author

SOFT PRO IT