নারায়ণগঞ্জ বন্দর বিশেষ সংবাদ রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মেয়র আইভির নাম ভাঙিয়ে সুফিয়ানের সেল্টারে বন্দরে নব্য সন্ত্রাসী হিমেল

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : বন্দর খান বাড়ি এলাকার ভুয়া মুক্তিযোদ্ধা আশরাফ খানের ছেলে ছিচকে সন্ত্রাসী হিমেল খানের আবির্ভাব। জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হয়াত আইভি কিছুদিন পূর্বে ভুয়া মুক্তিযোদ্ধা আশরাফ খানের বড় ছেলে পলের বিয়ের অনুষ্ঠানে আসার পর থেকেই হিমেল খান বেপরোয়া হয়ে উঠে।news Post -1

এলাকাবাসির অভিযোগ মেয়র আইভির নাম ভাঙিয়ে ঠিকাদার সুফিয়ানের সেল্টারে হিমেল খান বন্দর লেজারার্স, র‌্যালি ও আমিন আবাসিক এলাকার কিছু উশৃঙ্খল যুবক জুম্মান, ফাহাদ, বেকারি সুমন, জিকু, রাজু ওরফে চোর রাজু, বাবুল,পাপ্পু গংদের দিয়ে বিভিন্ন মহল্লায় মোবাইল ফোনের মাধ্যমে ফেরি করে মাদক বিক্রী করে থাকে। শুধু তাই নয় ছিচকে সন্ত্রাসী হিমেল খান,  এসব যুবকদের দিয়ে বন্দরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ছিনতাই, পকেটমার সহ লেজারার্স, র‌্যালি ও আমিন আবাসিক এলাকায় ফ্লাট বাসা ভাড়া নিয়ে ভাসমান পতিতাদের দিয়ে দেহ ব্যবসা চালিয়ে সমাজকে ধ্বংসের পথে ধাবিত করছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 5   +   6   =