নারায়ণগঞ্জ ফতুল্লা রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাসদাইরে দেশীয় অস্ত্রসহ র্সোস জাকিরের অন্যতম সদস্য সোহাগ গ্রেফতার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের মাসদাইর পাকা পুল এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ সোহাগ নামে একজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ২২ ফেব্রুয়ারী সোমবার রাত সাড়ে ১০ টায় ফতুল্লা থানাধীণ মাসদাইর পাকা পুল এলাকায় অভিযান চালিয়ে সোহাগের কাছ থেকে একটি ওয়ান শুটার পাইপগানসহ তাকে আটক করা হয়।

এলাকা সূত্রে জানা যায়, সোহাগ র্সোস জাকিরের অন্যতম সদস্য ও ক্যাডার পিচ্ছি মিজানের সহযোগী। সে র্দীঘ দিন যাবত এলাকায় মাদক ও সন্ত্রাসী কমর্কান্ডে লিপ্ত আছে।

ফতুল্লা মডেল থানা উপ পরিদর্শক কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশী করে একটি ওয়ান শুটার পাইপগানসহ সোহাগ (২৪) কে আটক করি। আটককৃত সোহাগের  পিতা সোহরাব উদ্দিন নিলু। আমরা আনুমানিক রাত সাড়ে ১০টার সময় উল্লেখিত এলাকায় অপেক্ষায় থাকি। এক পর্যায়ে দেখতে পাই যে, মোখলেস হত্যা মামলার আসামী ও নামধারী যুবলীগ ক্যাডার পিচ্ছি মিজান দেশীয় একটি পাইপগান সোহাগের হাতে তুলে দিচ্ছে। এসময় ঘটনাস্থল থেকে সোহাগকে গ্রেফতার করতে পারলেও পিচ্ছি মিজান কৌশলে পালিয়ে যায়। সোহাগ শহরের ১নং বাবুরাইল এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী র্কাযকলাপের অভিযোগ রয়েছে। তার অস্ত্রের উৎস ও সহযোগীদের  তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 3   +   1   =