নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মানুষ যেন হয়রানি না হয় সার্বক্ষণিক মনিটরিং হবে : এসপি হারুন

মানুষ যেন হয়রানি না হয় সার্বক্ষণিক মনিটরিং হবে : এসপি হারুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের  লক্ষ্যে পুলিশ বক্স উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। ২৯ সেপ্টেম্বর রবিবার দুপুর ১ টার দিকে হাজীগঞ্জ আইইটি স্কুল সংলগ্নে এই পুলিশ বক্সটি উদ্বোধন হয়।

পুলিশ বক্স উদ্বোধনকালে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সাধারণ মানুষ যেন হয়রানি না হয় সেই লক্ষ্যে পুলিশ বক্সটি সার্বক্ষণিক একজন সিনিয়র অফিসারের মাধ্যমে মনিটরিং করা হবে এবং দিন ও রাতে পালাক্রমে পুলিশ বক্সে পুলিশ অবস্থান করবে। পুলিশ বক্সে সার্বক্ষণিক পুলিশ অবস্থান নিয়ে বিভিন্ন প্রকার তল্লাশি সহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন।

এসময় উপস্থিত ছিলেন, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান, সিদ্ধিরগঞ্জ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 September 2019

মানুষ যেন হয়রানি না হয় সার্বক্ষণিক মনিটরিং হবে : এসপি হারুন

www.narayanganjbarta24.com