বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খান মাসুদের উদ্যোগে দোয়া

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খান মাসুদের উদ্যোগে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে বাংলাদেশ আ.লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার বাদ আসর বন্দর সেন্ট্রাল খেয়াঘাটস্থ কল্পনাখান মার্কেটের নিজস্ব কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় দোয়ায় অংশ নেন বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম, লুৎফর রহমান, শেখ মমিন, মো. সুমন, মো. হোসেন, মো. রয়েল, মাকসুদ, নুরুজ্জামান, সাদ্দাম, আমানউল্লাহ, ছাত্রলীগ নেতা বাবু, শেখ অনিক, তুর্জয়, সাজ্জাদ, রিয়াদ, নকিবসহ নেতাকর্মীবৃন্দ।

দোয়াকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পাঠ করা হয়। দোয়া পরিচালনা করেন বন্দর বেবিষ্ট্যান্ড গাউছুল আযম জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওলানা আবু সুফিয়ান আল-কাদরী।

About the author

SOFT PRO IT