নারায়ণগঞ্জ সদর নারী রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মানুষের সেবায় সকলের পাশে থাকতে চাই- পারভীন ওসমান

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ ৫- আসনের সাবেক সাংসদ প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মিনী বেগম পারভীন ওসমান বলেছেন, মুক্তিযোদ্ধারা সর্বকালের শ্রেষ্ঠ সন্তান, আমরা সবসময় মুক্তিযোদ্ধাদের সম্মান করি। আপনাদের সকলের প্রিয় নেতা প্রয়াত নাসিম ওসমান সাহেবও মুক্তিযোদ্ধাদের ভালবাসতেন। নাসিম ওসমানের হয়ে সব সময়ই মানুষের সেবায় সকলের পাশে থাকতে চাই। তিনি মানুষকে কিছু দিতে পারলে খুব খুশি হতেন। আর তার সকল ভালো কর্মকান্ডগুলো অব্যাহত রাখতে চাই। তাই সকলের কাছে  আমার পরিবারের জন্য দোয়া চাই এবং সহযোগীতা কামনা করি।

আজমেরী ওসমানের উদ্যোগে শনিবার রাত ৯ টায় আল্লামা ইকবাল রোডস্থ বাসভবনে ৪ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে অর্থ সহায়তাসহ সম্মাননা স্মারক প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রয়াত আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান আরও বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধার পক্ষের সরকার, এই সরকার মুক্তিযোদ্ধাদের কল্যানে কাজ করে চলেছেন। বর্তমান সরকার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা সকলে প্রয়াত এম.পি নাসিম ওসমানের জন্য দোয়া করবেন, আজমীর ওসমানের জন্যও।

এ সময় আলহাজ্ব আজমেরী ওসমান বলেন, আপনারা আমার পিতা নাসিম ওসমানের জন্য দোয়া করবেন। আমার পিতা ছিল একজন জনপ্রিয় রাজনীতিবীদ, তিনি সবসময় দেশ ও জাতির কল্যানে কাজ করেছেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের ভালবাসি, মুক্তিযোদ্ধাদের পাশে সবসময় থাকতে চাই। আমিও আমার পিতার মত নেতাকর্মী জনগনের পাশে থাকতে চাই।

আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আজমেরী ওসমানের সহধর্মিনী জয়া ওসমান ও তার পুত্র আলিফ ওসমান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান স্মৃতি জনকল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম লিমন প্রমুখ।

About the author

SOFT PRO IT