বন্দর শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর ফরাজিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলার ফরাজিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরুস্কার বিতরণী ও কৃতি ছাত্রছাত্রীদের সংবধর্ণা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফরাজিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুজ্জামান নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান।

পুরুস্কার বিতরণী ও কৃতি ছাত্রছাত্রীদের সংবধর্ণা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে স্কুল ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সমাজ সেবক মোঃ বাচ্চু মিয়া, বৃহত্তম ফরাজিকান্দা পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক ও হাজী ইব্রাাহীম আলম চাঁন স্কুল এন্ড কলেজ র্গভনিং বডির সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরাজিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি রাশেদুল ইসলাম তপন, শিক্ষানুরাগী সফি ঢালী, সদস্য মোঃ কামরুজ্জামান, নাসরিন আক্তার, ফাতেমা কুতুব, হাসিনা  রহমান সীমু, সামসাদ আক্তার, সাইফুল ইসলাম ও  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানা ইয়াছমীনসহ স্কুলের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। পুরুস্কার বিতরণী ও কৃতি ছাত্রছাত্রীদের সংবধর্ণা অনুষ্টান সঞ্চলনায়  ছিলেন রাজু আহাম্মেদ, সহকারি শিক্ষক এম. এ আব্বাস ও অলি আহম্মেদ।

About the author

SOFT PRO IT