সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবীতে মানব কল্যাণ পরিষদের মানব বন্ধন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : আইলপাড়া পাঠানটুলী এলাকার মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবীতে সোমবার বেলা ১১টায় পাঠানটুলী বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ সংগঠক এম এ মান্নান ভূঁইয়ার নেতৃত্বে মাদক ও সন্ত্রাস বিরোধী মানব বন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের শিক্ষা উন্নয়ন সচিব মোঃ নূর আলম আকন্দ, পাঠানটুলী পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, পুরাতন আইলপাড়া জামে মসজিদের সহ সভাপতি মোঃ ফালু মিয়া, ৮নং ওয়ার্ড হাজীগঞ্জ কমিউনিটি পুলিশের সভাপতি শফিউর রহমান রাজু, সিটি কর্পোরেশন ১০নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খাজা মামুন, বিজয় সমাজ উন্নয়ন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম বিজয়, সমাজকর্মী মোঃ সেলিম, আসাদুল, আক্তার হোসেন ও কবি খলিস মামুন সহ অন্যান্যরা। উপস্থিত নেতৃবৃন্দ মাদকদ্রব্য বিক্রেতা এবং চিহ্নিত স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার জানিয়ে জেলা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান সমাপনী বক্তব্যে বলেন সম্প্রতি মানব কল্যাণ পরিষদের কর্মকর্তা ও সদস্যদের সহ স্থানীয় সমাজকর্মীদের মাদক সন্ত্রাসীরা একের পর এক হুমকী দিয়ে যাচ্ছে সেই সাথে মিথ্যা সাজানো মামলায় হয়রানী করছে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ, নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও জেলা প্রশাসক মহোদয় দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদী।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   3   =