নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেন্সীকে মেম্বার-কাউন্সিলরদের সমর্থন

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেন্সীকে মেম্বার-কাউন্সিলরদের সমর্থন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা আক্তার ফেন্সীকে উপজেলার দশ ইউনিয়নের মহিলা মেম্বার ও পৌরসভার মহিলা কাউন্সিলররা সমর্থন দিয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) উপজেলার মোগরাপাড়া এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে এই সমর্থনের ঘোষনা দেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যের সহধর্মীনি ডালিয়া লিয়াকত। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান জাহানারা আক্তার ও পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি।

About the author

SOFT PRO IT