নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

টানবাজারে দেশীয় এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টানবাজারে দেশীয় এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের টানবাজার এলাকা থেকে ২০ লিটার দেশীয় এ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টায় টানবাজার মিনা বাজার ঘাট এলাকায়  মাদক বিরোধী অভিযানকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ফতুল্লার চানমারী এলাকার বাসিন্দা কুরবান আলী।

র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জ জেলা ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসামী এ  এলাকায় দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরি এ্যালকোহল বিক্রয় করে আসছিলো। আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT